,

ঢাকা ছাড়ল সালমা-রুমানারা

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের টি-২০ ও ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের টি-২০ দলের অধিনায়কত্ব করবেন সালমা খাতুন। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ। নিরাপত্তা বিষয়ে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানে নারী দলকে পাঠানোর সিদ্বান্ত নেয় বিসিবি। একই সময়ে পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বয়সী ছেলেদের দলও।

আগামী ২৬ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ নারী দল। পরের দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩০ অক্টোবর।
টি-২০ শেষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান নারী দল। প্রথম ওয়ানডে হবে ২ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর। টি-২০ ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (টি-২০ অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।

স্ট্যান্ড-বাই : নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আকতার, জিনাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন ও হ্যাপি ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর