,

মাইনুদ্দিন রানা ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাসিনোকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়। ওই দিনই অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের যুবলীগ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এরই মধ্যে গত রোববার গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন যুবলীগের প্রেসিডিয়াম, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক। ওই বৈঠকে চয়ন ইসলামকে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়।

নতুন আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার বিকালে প্রথম বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানেই এই যুবলীগ দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাইনুদ্দিন রানাকে দায়িত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাইনুদ্দিন রানা যুগান্তরকে বলেন, আজ (মঙ্গলবার) আমাকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

দক্ষিণের বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরবর্তী কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শুধু জাতীয় কংগ্রেসের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্য কিছু নয়। আমরা জাতীয় কংগ্রেসকে সফল করার লক্ষ্যে কাজ করবো। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর