,

এসএমপির ৯ কর্মকর্তার বদলি

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের টিআই মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ হানিফ মিয়াসহ ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় (২১ অক্টোবর) এসএমপির উপকমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন- চার্লি টেঙ্গো-৬ টিআই মো. মুহিবুর রহমানকে চার্লি টেঙ্গো-১ (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-১০, চার্লি টেঙ্গো-৩ টিআই মো. শরিফুল ইসলামকে চার্লি টেঙ্গো-২ ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-৫, চার্লি টেঙ্গো-৯ টিআই মো. বদিউল আমীন চৌধুরীকে চার্লি টেঙ্গো-৩, চার্লি টেঙ্গো-৮ টিআই মো. শওকত হোসেনকে চার্লি টেঙ্গো-৪, চার্লি টেঙ্গো-৭ টিআই নিখিল জীবন চাকমাকে চার্লি টেঙ্গো-৬, চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন) টিআই মোহাম্মদ হানিফ মিয়াকে চার্লি টেঙ্গো-৭, চার্লি টেংগো-১ (প্রশাসন) টিআই মোহাম্মদ হাবিবুর রহমানকে চার্লি টেঙ্গো-৮, চার্লি টেঙ্গো-২ টিআই মো. আব্দুল মুকিতকে চার্লি টেঙ্গো-৯, চার্লি টেঙ্গো-৪ টিআই মো. সাইফুর রহমানকে চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন)’র দায়িত্ব দেয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে-পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত দায়িত্ব পালনসহ সুষ্টু যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি তদারকির নির্দেশ প্রদান করা হয়।

এর আগে, চলতি বছরের ৩১ জুলাই এ ৭ কর্মকর্তাকে বদলি করলেও অদৃশ্য কারণে চার্লি টেঙ্গো-৪ টিআই মো. সাইফুর রহমান ছাড়া সবার বদলি বাতিল করা হয়।

আর এসএমপির আলোচিত টিআই মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ হানিফ মিয়া দীর্ঘ দিন ধরে একই জায়গায় দায়িত্ব পালন করছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এসএমপির এক টিআই যুগান্তরকে বলেন, হাবিব-হানিফকে বদলি করলেও আদেশ বাতিল হয়ে যায়। হয়তো দুইএকদিনের মধ্যে খবর পাবেন এটাও বাতিল হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর