,

দুটো দেশের এত মিল যে পৃথিবীর আর কোনো দেশে নেই : পাওলি দাম

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’ (বিবিএফএ)। গত সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে বসেছিল এই অ্যাওয়ার্ডের জমকালো আসর। এতে যোগ দিতে ভারত থেকে আসেন প্রখ্যাত চলচ্চিত্রকাররা। তাদরে একজন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী পাওলি দাম।

Image result for পাওলি দাম

বাংলাদেশ সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, দুটো দেশের এত মিল যে পৃথিবীর আর কোনো দেশে নেই। এই দেশের প্রতিটি ছবি আমার ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে লোকেশন। বাংলাদেশে এত অসাধারণ কিছু জায়গা আছে যা আর কোনো দেশে নেই। এ ছাড়া এই দেশের খাবারের প্রতি আমার লোভ সবসময় বেশি। আমি বাংলাদেশের খাবার অনেক ভালোবাসি। বিশেষ করে এই দেশের শুঁটকি ও ইলিশ মাছ আমার অনেক পছন্দের।

পাওলি দাম আরও বলেন, যৌথ প্রযোজনায় অনেক ছবি হয়েছে, আমি নিজেই একটা করেছি ‘মনের মানুষ’। তারপর বাংলাদেশের ছবি ‘সত্তা’। এটি পরিচালনা করেছেন কল্লোল। এ দেশে অনেকবারই আসা হয়েছে। এই দেশটাকে আমার অনেক ভালো লাগে। কিন্তু যৌথ প্রযোজনায় প্রথম কোনো অ্যাওয়ার্ড, এটাকে আমি বলব বড় ধরনের পদক্ষেপ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর