,

রংপুরে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপনে বিতর্ক প্রতিযোগিতা

news-image

রংপুর ব্যুরো : কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপনে রংপুরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটি।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ‘সন্ত্রাস ও মাদক নির্মূলে কমিউনিটির ভূমিকাই মূখ্য’ নির্ধারিত এ বিষয়ে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর মিলিনিয়াম স্কুল ও কলেজ, রংপুর জিলা স্কুল এবং রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিতরা অংশ গ্রহণ করে। চূড়ান্ত রাউন্ডে মুখোমুখি হয় প্রথম রাউন্ডের বিজয়ী দল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ও রংপুর জিলা স্কুল।
‘সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশই একমাত্র নিয়ামক’ এই বিষয়ের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। শুধু পুলিশ নয় জনসাধারণের অংশগ্রহণ সামাজিক শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমন পাল্টা যুক্তি তুলে ধরেন বিপক্ষে থাকা রংপুর জিলা স্কুলের বিতার্কিতরা।

প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল রংপুর জিলা স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের মাহী ইবতেসাম। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া বিতার্কিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। এসময় সামাজিক শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়তে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান বিতর্কের সভাপতি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এদিকে বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন- আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামীমা পারভীন, সাংবাদিক (বাসস) মামুন ইসলাম, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য গোলাম জাকারিয়া।বিচারক প্যানেলে ছিলেন- আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মোঃ ফারুক আহমেদ। এছাড়াও সঞ্চালক ছিলেন সংযোগ রংপুরের পরিচালক রাহাত রহমান এবং কারিগরি সহযোগিতা করেন আরপিএমপির এএসআই দেওয়ান আবু তারেক।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা