,

নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ব্যর্থতা স্বীকার করে সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

নেতানিয়াহু গত এক দশক ধরে ক্ষমতায় থাকলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট দল সবচেয়ে বেশি আসন পেয়েছে। এরপরও প্রথমেই সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে।

সেপ্টেম্বরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে গান্টজের ব্লু এন্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন, নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২ আসন পায়।

নেতানিয়াহু ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট রুভেন রিভলিন এখন ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতা গান্টজকে সরকার গঠনের উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

ইসরাইলে নির্বাচনে আরব জোটও ভালো করেছে। তারা গান্টজের প্রতি তাদের সমর্থন আগেই জানিয়ে রেখেছেন। কিন্তু এরপরও গান্টজ সরকার গঠন করতে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ কারণে ইসরাইল সরকার গঠন নিয়ে বড় ধরণের সংকটে পড়তে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন। তথ্যসূত্র: পার্স টুডে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা