,

এ বিজয় আপনাদের সবার : জাস্টিন ট্রুডো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি’র খবর অনুয়ায়ী ১৫৬টি সিট পেয়েছে লিবারেল পার্টি। লিবারেলরা এবার ‘সংখ্যালঘু সরকার’ হিসেবে ক্ষমতায় যাচ্ছে। আর মাত্র ১২টি সিট পেলে একক সংখ্যাগরিষ্ট সরকার গঠন করতে পারতো তারা।

নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় জাস্টিন ট্রুডো বলেন, ‘এ বিজয় আপনাদের সবার। আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন এবং যে দায়িত্ব দিয়েছেন, গত চার বছর যেভাবে দায়িত্ব পালন করেছি, আগামী দিনগুলোতে আরো ভালোভাবে আপনাদেরকে নিয়ে দায়িত্ব পালন করতে চাই। আরো সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসাথে কাজ করব, আপনাদের সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ।’

কানাডার নির্বাচনে এবার মোট ৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। মন্ট্রিলে নিজের ভোট দেন ট্রুডো। এ বছর কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। গতবারের ক্ষমতাসীন দল লিবারেল পার্টি ‘সংখ্যালঘু সরকার’ গঠন করতে যাচ্ছে। নির্বাচনী সর্বশেষ পাওয়া খবরে এ পর্যন্ত লিবারেল পার্টি পেয়েছে ১৫৬ টি আসন, কনজারভেটিভ পার্টি ১২২ টি , কুবেকুয়া পার্টি ৩২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি ২৪ টি, গ্রিন পার্টি তিনটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় লাভ করেছে।

আয়তনের দিক থেকে কানাডা ৯ হাজার ৯৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৭ মিলিয়ন। যার রয়েছে ১০ টি প্রভিন্স এবং ৩টি টেরিটরিজ। বহু সংস্কৃতির দেশ হিসেবে পরিচিত কানাডার হাউজ অব কমন্স সংসদের মোট আসন সংখ্যা ৩৩৮টি। এককভাবে কোন সরকার গঠন করলে প্রয়োজন ১৭২টি আসনের।

কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর প্রায় আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশী পাড়ি দেয় কানাডায়। কানাডার বিচারব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, জীবনের নিরাপত্তা স্থিতিশীলতা ও শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা একটি ব্যতিক্রমী গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের সকলের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা