,

সভায় ইতিবাচক কিছু হবে : জালাল ইউনুস

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের ধর্মঘটে টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাই জরুরি ভিত্তিতে মঙ্গলবার সভা ডেকেছে বিসিবি। জরুরি এই সভায় অংশ নিতে বেলা ১২টা থেকেই বিসিবিতে আসতে থাকেন বোর্ড পরিচালকরা। সভায় যোগ দেওয়ার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আশা প্রকাশ করেছেন, ইতিবাচক কিছু হবে এই সভায়।

বিসিবি প্রধান নাজমুল হাসান সভায় যোগ দিতে আসেন ১টায়। সভায় যোগ দেওয়ার আগে বর্তমান পরিস্থিতিকে গুরুতর হিসেবে দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বললেন, ‘যেহেতু সামনেই ভারত সফর। তার আগে ক্রিকেটারদের এমন দাবি-দাওয়ার বিষয়টি সুরাহা হওয়া জরুরি। আশা করছি সভায় ইতিবাচক কিছু একটা হবে।’

এদিকে এই বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরবেন কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

গতকাল সোমবার ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে সরে থাকার ঘোষণা দিয়েছেন সাকিব-তামিমরা। মিরপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। এরপর নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও জুনায়েদ সিদ্দিকরা। এরমধ্যে কোয়াব বিলুপ্তির ব্যাপারে প্রথম দাবি পেশ করেন নাঈম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর