,

আইপিএলে কমছে দিনের ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুমে দিনের খেলা কমিয়ে রাতে বেশি বেশি ম্যাচ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে করে টুর্নামেন্টের স্টেকহোল্ডাররা রাতের ম্যাচগুলো বেশি বেশি ব্যবহার করতে পারে।

শোনা যাচ্ছে, আইপিএলের ১৩তম আসর তথা ২০২০ সালের আসরে আট দলের সবাই মাত্র ১টি করে দিনের ম্যাচ খেলবে এবং আগের সূচি অনুযায়ী সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে দুইটি করে ম্যাচের সংখ্যাও কমিয়ে আনা হবে। খুব শীঘ্রই এমন পরিকল্পনার বাস্তব রূপ দেয়া প্রস্তাবিত সূচি পাঠানো হবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে।

বিসিসিআইয়ের এমন ভাবনার পেছনে মূল কারণটা হলো, আগামী বছর আন্তর্জাতিক সূচির ব্যস্ততা না থাকায় এপ্রিলের ১ তারিখ থেকে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত- পূর্ণ ৬০ দিন সময়ই ব্যবহার করা যাবে আইপিএল আয়োজনের জন্য। এ সময়টাকে কাজে লাগিয়ে দিনের ম্যাচ কমিয়ে টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়ানোর কথাই ভাবছে তারা।

ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে বিসিসিআই। তবে বেশিরভাগ ম্যাচই যদি সন্ধ্যা ৭টায় শুরু করা হয়, তাহলে টিভি কমার্শিয়ালের ব্যাপারে একটা সমস্যায় পড়তেই হবে ব্রডকাস্টারদের। ফ্র্যাঞ্চাইজিদের দাবি মোতাবেক, দর্শকদের সুবিধার্থে রাতের ম্যাচগুলো ১ ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৭টায় শুরুর কথাই ভাবছে আয়োকরা।

ভারতীয় সংবাদ মাধ্যমে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, ‘রাতের বেলা আরও বেশি ম্যাচ খেলার একটা পরিকল্পনা চলছে। এটা যদি পাস হয়, তাহলে সব দল দিনের বেলা মাত্র ১টি করে ম্যাচ খেলবে। আগে যেমন ৪৫ দিনে টুর্নামেন্ট শেষ করা ফেলা হতো, এবার তা না করে পূর্ণ ৬০ দিন ব্যবহারের কথাই ভাবা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর