,

‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

news-image

নিউজ ডেস্ক : দেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরো সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’-কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন।

আগে যেকোনো মোবাইল অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পাঁচ দিন সময় লাগতো। ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র ১ মিনিট, জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘ISBN ও BARCODE’ সেবা এবং ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে সেবা, টেসিসের নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর