,

অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ হারালেন নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে তার। কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও যোগাড় করা গেলো না একটি অ্যাম্বুলেন্স। হাসপাতাল নেওয়ার পথেই মারা গেলেন নায়িকা। এমনই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলিতে।

সন্তানের জন্ম দিতে গিয়ে রোববার মারা গেছেন মারাঠি সিনেমার পূজা জুঞ্জর নামের এই নায়িকা। তার বয়স হয়েছিলো ২৫ বছর।

এই নায়িকার পরিবারের দাবি, অনেক চেষ্টা করেও সময়মতো একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে পারেননি তারা। ফলে, সরকারি হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। রাস্তাতেই মারা যান পূজা। রোববার ভোর সাড়ে ৬টায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাই থেকে ৫৯০ কিলোমিটার দূরে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায়।

ভারতীয় এক গণমাধ্যমের খবর অনুযায়ী পুলিশ সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন ওই অভিনেত্রী। রোববার ভোরে প্রসব বেদনা উঠলে, তাকে গোরেগাঁওয়ের এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্তানের জন্ম দেন পূজা।

কিন্তু, কয়েক মিনিটের মধ্যেই সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়। ততক্ষণে পূজাও অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক পূজাকে হিঙ্গোলির সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। গোরেগাঁও থেকে ৪০ কিলোমিটার দূরে ওই হাসপাতাল। অ্যাম্বুলেন্স না পাওয়াই দেরি হয় হাসপাতালে নিতে। পথেই মারা যান নায়িকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর