,

রাজসঙ্গীর পদবী ও মর্যাদা কেড়ে নিলেন থাই রাজা

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ণ তার রাজসঙ্গীর পদবী ও মর্যাদা কেড়ে নিয়েছেন। সিনিনাথ ওংভাজিরাপাকদি নামের ওই রাজসঙ্গীর বিরুদ্ধে অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগ এনে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন রাজা।

সোমবার এক রাজকীয় ফরমানে রাজা ভাজিরালংকর্ণ জানান, সিনিনাত ওংভাজিরাপাকদি অত্যন্ত ‘উচ্চাভিলাষী’ এবং তিনি নিজেকে ‘রানির সমকক্ষ ভাবতে শুরু করেছিলেন’। কিন্তু একজন রাজসঙ্গীর এহেন আচরণ রাজপরিবারের প্রতি অশ্রদ্ধার সামিল বলেও ওই আদেশে আরো উল্লেখ করা হয়।

রাজা ভাজিরালংকর্ণ চতুর্থ স্ত্রী রানি সুথিদাকে বিয়ে করার দুই মাস পর গত জুলাইয়ে সিনিনাথ ওংভাজিরাপাকদিকে রাজসঙ্গী হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল।

রাজসঙ্গী হিসাবে নিয়োগ পাওয়ার আগে সিনিনাত ছিলেন একজন মেজর জেনারেল ও প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট। তিনি নার্স ও দেহরক্ষীর কাজও করতেন।

গত প্রায় একশ বছরের মধ্যে থাইল্যান্ডে তিনিই ছিলেন রাজকীয় সঙ্গীর খেতাবপ্রাপ্ত একমাত্র নারী।

অন্যদিকে, ৪১ বছর বয়সী রানি সুথিদা রাজার সাবেক ফ্লাইট এটেনডেন্ট এবং তার দেহরক্ষী ইউনিটের প্রধান ছিলেন। রাজা ভাজিরালংকর্ণের দীর্ঘদিনের সহযোগী তিনি এবং বহু বছর ধরে রাজার সঙ্গে জনসম্মুখেও সুথিদাকে দেখা গেছে।

সোমবার রয়্যাল গেজেটে সিনিনাতের পদ ও মর্যাদা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, রাজতন্ত্রকে কোনোরকম সমস্যা এবং চাপ থেকে মুক্ত রাখার আশায় রাজা সিনিনাতকে রাজসঙ্গীর মর্যাদা দিয়েছিলেন। কিন্তু সেই সিনিনাতই এখন রাজা এবং রানির বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এবং রাজার পক্ষ থেকে আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।

এমনকি রানি সুথিদার সাথে রাজার বিয়ের পরেও বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে নিয়মিত অতিথি ছিলেন সিনিয়াত।

তবে রাজকীয় ফরমানে যাই বলা হউক না কেন, সিনিনাতের রাজসঙ্গীর মর্যাদা কেন প্রত্যাহার করা হলো তার প্রকৃত কারণ কখনই জানা যাবে না। এটি গোপানই রয়ে যাবে আজীবন। কেননা থাইল্যান্ডে রাজ পরিবারের গোপন খবর কখনই প্রকাশিত হয় না।

প্রসঙ্গত, ২০১৬ সালে বাবা ভূমিবল আদুল্যাদেজের মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করেন রাজা ভাজিরালংকর্ণ। এর আগে প্রায় ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন তার বাবা ভূমিবল আদুল্যাদেজ।

রানি সুথিদাকে স্ত্রীর মর্যাদা দেয়ার আগেও তিনি আরো তিনবার বিয়ে করেছিলেন। তার সাতজন সন্তান-সন্ততি রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর