,

বিসিবি জরুরি বৈঠকে বসছে

news-image

স্পোর্টস ডেস্ক : বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি নিয়ে বিসিবিকে আল্টিমেটাম দিয়ে রেখেছে ক্রিকেটাররা। তাদের দাবি মানা না হলে কোন ম্যাচেই খেলতে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।

এই প্রেক্ষিতে সোমবার (২১ অক্টোবর) রাতেই বেক্সিমকোর ধানমন্ডি কার্যালয়ে বোর্ডের উচ্চ পর্যায়ের সদস্যদের নিয়ে একটা অনানুষ্ঠানিক সভা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে বিসিবি বস ছাড়াও উপস্থিত ছিলেন- জালাল ইউনুস, মাহবুব আনামসহ বোর্ডের কয়েকজন শীর্ষ পরিচালক।

সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জরুরি আনুষ্ঠানিক সভা হবে। আনুষ্ঠানিক এই সভায় ক্রিকেটারদের দাবির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

তবে ক্রিকেটাররা বোর্ডের সাথে তাদের দাবিগুলো নিয়ে কোনপ্রকার আলোচনা না করে সরাসরি আল্টিমেটাম দিয়ে দেয়ায় অনেকটা বিস্মিত হয়েছেন বোর্ডকর্তারা। তাদের ধারণা এটা ক্রিকেটকে অস্থিশীল করার একটি ষড়যন্ত্র।

সোমবার বেক্সিমকো কার্যালয়ের বৈঠক শেষে পুরো ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা বিস্মিত, হতবাক। ক্রিকেটাররা যে দাবিগুলো উত্থাপন করেছে, তা এমন কিছু নয় যে সমাধান করা যাবে না বা সমাধান নেই। সেগুলো অবশ্যই সমাধানযোগ্য। এসব দাবি নিয়ে বোর্ডের সাথে আন্তরিকতাপূর্ণ সংলাপ হতেই পারতো। আলোচনায় বসে এসব দাবি উত্থাপন করলে নিশ্চয়ই সমাধানের পথ বেরিয়ে যেত।’

জালাল ইউনুস আরও বলেন, ‘বোর্ডের কাছে লিখিতভাবে কোনও দাবি আকারে পেশ করলেও তা নিয়ে অবশ্যই কথা হতো। কিন্তু তা না করে সরাসরি আল্টিমেটাম দেয়া হয়েছে। তাও ঘোষণা দিয়ে যে, কাল থেকেই আল্টিমেটাম- এটা কেমন হয়ে গেল না? এতে শৃঙ্খলা ভঙ্গের গন্ধ খুঁজে পাচ্ছেন কেউ কেউ।’

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, আমরাও চাই বিষয়টির মিমাংসা হোক। এজন্যই মঙ্গলবার বিকেলে বোর্ডে বসবো আমরা। একটা অনানুষ্ঠানিক সভাও হবে। সেখানেই হয়ত বসে সব কিছু ঠিক হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর