,

সাকিবদের ‘ধর্মঘট’ ঘোষণা নিয়ে যা বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ১১ দফা দাবি তুলে দেশের ক্রিকেটাররা যে ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেই সংক্রান্ত যে সংবাদ সম্মেলন হয়েছে তাতে উপস্থিত ছিলেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে বেতন-ভাতা ও বৈষম্যের প্রতিবাদ জানিয়ে এ দাবি তুলে ধরেন ক্রিকেটাররা।

ওই সংবাদ সম্মেলনে না থাকার কারণ ব্যাখ্যা করে গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ক। নিচে মাশরাফির স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :

মাশরাফি লেখেন, ‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না।’

জাতীয় দলের এ অধিনায়ক লেখেন, ‘নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।’

বাংলাদেশের এ অন্যতম সফল অধিনায়ক ফেসবুকে লেখেন, ‘ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনো আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।’

বাংলাদেশের ডানহাতি এ বোলার লেখেন, ‘মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজার বার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।’

মাশরাফি আরও লেখেন, ‘তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফি বিন মোর্ত্তজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর