,

ভোটে জাস্টিন ট্রুডোর দল এগিয়ে

news-image

অনলাইন ডেস্ক : কানাডায় প্রথম দফায় ভোট শেষে ফলাফলে এগিয়ে আছে জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। গতকাল সোমবার দেশটির চার প্রদেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেশিরভাগ আসনে লিবারেল পার্টি বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্টারিও, কুইবেক এবং প্রাইরিয়াসে এখন ভোট গণনা চলছে। এই অঞ্চলগুলোতে ২০১৫ সালে দলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বলে সিএনএন-এর এক খবরে বলা হয়েছে।

বিরোধী কনজারভেটিভ পার্টি ভোটের আগে ট্রুডোর বিরুদ্ধে বড় ধরনের দুটি কেলেঙ্কারির অভিযোগ আনে। ফলে নির্বাচনে ট্রুডোকে বেশ অস্বস্তিতে পড়তে হয়।

কানাডার সংবাদমাধ্যম কর্প জানিয়েছে, ৩২টি নির্বাচনী জেলার ২৫টিতেই এগিয়ে আছে লিবারেল পার্টি। চার বছর আগে সত্যিকারের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিশাল এক বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো। চলতি বছরের নির্বাচনেও তার দলকেই পরবর্তী সরকারে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

২০১৫ সালে ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় তার মন্ত্রিসভায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের কারণে বিশ্বের সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিলেন, যা তার দলের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন।

কানাডার ৪৩তম জাতীয় নির্বাচনে ট্রুডোর মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শের। মোট ৩৩৮টি আসনে নির্বাচন হচ্ছে। সরকার গঠনের জন্য একটি দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয়লাভ করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর