,

রংপুরের পীরগাছায় ভাড়া নিয়ে দোকান দখল করার অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় দেবী চৌধুরানী এলাকায় প্রভাবশালী ভূমিদস্যু এক অসহায় গরীব ব্যক্তির দোকান ভাড়া নিয়ে ১০ বছর ধরে জোরপূর্বক দখল করে আছে। এ ঘটনায় র‌্যাব , পুলিশ ,উপজেলা প্রশাসন ও জনপ্রধিনিধিকে অভিযোগ দিয়েও কোন ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন।

অভিযোগে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার শুল্লিপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র একই উপজেলার মৃত সিদ্দিক হোসেনের পুত্র মুকুট মিয়ার কাছে চৌধুরানী বাজার এলাকায় একটি দোকান ঘর ৫’শ টাকায় মাসিক ভাড়ার চুক্তিতে ১০ বছরের জন্য ভাড়া দেয়। ভাড়া নেওয়ার পর থেকেই মুকুট মিয়া কোন রকম বাদশা মিয়াকে ভাড়া না দিয়ে ওই দোকান ঘরটি গত ১০ বছর ধরে জোর পূর্বক দখল করে আছে । মুকুট মিয়া ও তার ভাইয়েরা এলাকার প্রভবশালী হওয়ায় বাদশা মিয়া ভাড়া চাইতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে ।

এ ঘটনায় বাদশা মিয়া রংপুর র‌্যাব অফিস, পীরগাছা থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রংপুর র‌্যাব-১৩ থেকে ঘটনাস্থলে গিয়ে মুকুট মিয়া ও তার ভাইদের দোকান ঘরটি ছেড়ে দেওয়ার জন্য বলেন। তারপরেও মুকুট মিয়ারা কোন কন্ন্যপাত না করে জোরপূর্বক দখল করে আছে। এরপর পীরগাছা থানা পুলিশকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি বাদশা মিয়া। অবশেষে গত ১২ ই সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকতার কাছে দোকান ঘরটির দখল বুঝে পাওয়ার জন্য লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কৈকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান লেবু মিয়ার কাছে দায়িত্ব ভার অর্পন করেন। চেয়রম্যান দায়িত্ব পাওয়ার পরে মুকুট মিয়ারা প্রভাবশালী হওয়ায় অভিযোগটি চাপা দিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

চৌধুরানী এলাকার ব্যবসায়ী ও মর্ডান টেইলার্সের মালিক নুরু মিয়া (২৮) বলেন, মুকুট মিয়ারা প্রভাবশালী হওয়ায় বাদশা মিয়া গরীব অসহায় হওয়ায় তার দোকান ঘরটি জোরপূর্বক দখল করে আছে।
মুকুট মিয়ার ম্যানেজার মমিনুল ইসলাম দুলাল মিয়া বলেন, দোকান ঘরটি বাদশা মিয়ার বটে তবে মুকুট মিয়ারা ভাড়া নিয়েছে। এখানে বিষয়টি নিয়ে র‌্যাব ও এসেছিল।

মুকুট মিয়া বলেন, দোকান ঘরটি জামানত দিয়ে ভাড়া নিয়েছি জামানত ফেরত দিলে দোকান ঘরটি ছেড়ে দেব।

ইউপি চেয়রম্যান লেবু মিয়া বলেন, আমাকে উপজেলা নির্বাহী কর্মকতা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন। আমি দুই এক দিনের মধ্যে উভয় পক্ষকে নোটিস করে ডাকবো। কাগজপত্র দেখার পরে ব্যবস্থা নিবো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা