সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে ১৬৫ স্থাপনা উচ্ছেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ডিএনসসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্ব এ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসিসি সূত্র জানায়, কারওয়ান বাজার এলাকায় ফুটপাও ও রাস্তা দখল করে মুরগী, কাঠ ও কাঁচা বাজারের ব্যবসা করায় ফুটপাত হতে প্রায় ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করা হয়।