,

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ : জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার মামলা

news-image

নিউজ ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বহুল আলোচিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে সোমবার (২১ অক্টোবর) দুদক, সজেকা ঢাকা-১ এ মামলা (মামলা নম্বর ১০) করেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের হয়।

দুদকের দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে মেসার্স জিকে বিল্ডার্স সবুজবাগ ঢাকা স্বত্বাধিকারী ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়বহির্ভূত এর সাথে অসঙ্গতিপূর্ণভাবে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা অর্জনপূর্বক ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধেও ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর