,

বনশালীর নতুন ছবিতে আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে জুটি বাঁধছেন আলিয়া ভাট ও সঞ্জয় লীলা বনশালী। তবে ‘ইনশাআল্লা’ নয়, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করলেন আলিয়া। জয়ন্তী লাল গাদার পেন ইন্ডিয়া লিমিটেড ও বনশালী প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।

আপাতত বনশালীর ছবি ‘ইনশাআল্লা’-র কাজ বন্ধ রয়েছে। সালমান খান ও আলিয়া ভাটকে নিয়ে এই ছবি তৈরি করছিলেন বনশালী, যা ২০২০-র ঈদে মুক্তি পাওয়ার কথার রয়েছে।

আগে টুইট করে বনশালী প্রোডাকশনের তরফে লেখা হয়েছে-মুম্বই মাফিয়া কুইন’ বলা হয় গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারিকে। তারই ভূমিকায় দেখা যাবে আলিয়াকে।

‘ইনশাআল্লা’-র কাজ পিছিয়ে যাওয়ার পরই কানাঘুষা শোনা গিয়েছিল নতুন ছবির কথা ঘোষণা করতে পারেন বনশালী।

ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে রণবীর সিংকে।

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ ছাড়াও রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ এবং মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক টু’ ছবিতে কাজ করছেন আলিয়া, সঙ্গে রয়েছে ‘তখত’ ও ‘আরআরআর’-ছবিও।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে প্রকাশ- ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর