,

হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু। মাকে দেখতে বোনের সঙ্গে এ মাসের প্রথমদিকেই চট্টগ্রাম গিয়েছিলেন তিনি, সেখানে যাওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের মতে, সাধু ব্রেইন স্টোক করেছে, তার মস্তিষ্কের অস্ত্রোপচারের দরকার ছিল। পরিবারের সদস্যরা তখন তাকে অস্ত্রোপচারের জন্য বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ২২ শে অক্টোবর তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই গতকাল রাতে ব্রেইন স্টোক করে সাধু। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিষয়টি জানান সাধুর বড় বোন ফরিদা আক্তার।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে মিডিয়ায় পা রাখেন হুমায়ূন সাধু। ফারুকীর পরিচালনায় ‘মেড ইন বাংলাদেশ’ দিয়েই অভিনয়ে তার পথচলা শুরু। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেওয়া সাধু এরই মধ্যে পরিচালনা করেছেন বেশ অনেকগুলো নাটক।

অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন হুমায়ূন সাধু। নাটক নির্মাণ করেও প্রশংসিত তিনি। ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘ননাই’। অভিনয়, নির্মাণ ও লেখালেখি-তিনটিই সমানতালে চালিয়ে যাচ্ছেন ‘ঊন মানুষ’খ্যাত এই তারকা। এ বছরই নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণের কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছিলেন তার স্বপ্নের সেই সিনেমার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর