,

রাষ্ট্রপতি টোকিও পৌঁছেছেন

news-image

নিউজ ডেস্ক : আট দিনের সিঙ্গাপুর-জাপানের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় সকালে তিনি হেনেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী হেনজিরো মনজি তাকে স্বাগত জানান।

জাপান অবস্থানকালে আজ মঙ্গলবার জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান।

এর আগে সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতির দুই দেশ সফরের অংশ হিসেবে সিঙ্গাপুর এয়ালাইন্সের নিয়মিত ফ্লাইট এসকিউ ৪৪৯ রোববার স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর রাষ্ট্রপতি অপর ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ ৬৩৬-তে করে স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে জাপানের উদ্দেশে রওনা দেন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানের সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরোনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিওর হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন।

রাষ্ট্রপতি হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

দেশে ফেরার সময় রাষ্ট্রপতি ফের দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ২৭ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করবেন।

২৭ অক্টোবর ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা