,

এক সেনার বদলায় ৯ ভারতীয় সেনা হত্যা, পাকিস্তানের দাবি

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সৃষ্ট এই উত্তেজনায় চলছে গুলি ও পাল্টা গুলি। এরই মধ্যে উভয় দেশের বেশ কয়েকজন বেসামরিক লোক ও সেনা সদস্য নিহত হয়েছেন।

সব শেষ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে ৬ সেনা সদস্যসহ পাকিস্তানের ২০ জন নাগরিক হত্যার দাবি করেছে ভারত।

সেই সঙ্গে ভারতীয় সেনারা সেখানকার চারটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া।

তবে ভারতের এই দাবির বিপরীতে পাকিস্তান আইএসপিআর’র বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা ‘ডন নিউজ’ জানিয়েছে, আজাদ কাশ্মীরে ভারতের সেনাদের গুলিতে এক পাকিস্তানি সেনা ও ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে ভারতের এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান আইএসপিআর দাবি করেছে, ভারতের এই হামলার জবাবে পাকিস্তানি সেনাদের গুলিতে অন্তত ৯ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সামরিক সদস্য।

সেই সঙ্গে ভারতীয় সেনাদের দুটি বাঙ্কার গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর