শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বিজ্ঞাপনে বিদ্যা সিনহা মিম

news-image

বিনোদন প্রতিবেদক : একের পর এক নতুন কাজ নিয়ে এগিয়ে চলছেন হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে তিনি রায়হান রাফির ‘পরাণ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শেষ হয়েছে ছবির সিংহভাগ কাজ। এরপর মিম অংশ নেবেন একই নির্মাতার ‘ইত্তেফাক’ ছবির শুটিংয়ে।

বড়পর্দার কাজের পাশাপাশি সম্প্রতি এই অভিনেত্রী অংশ নিলেন একটি বিজ্ঞাপনে। গেল শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করেন। এটি নির্মাণ করছেন সনক মিত্র। আর আগামী ২৮ অক্টোবর মিম অংশ নেবেন অমিতাভ রেজার পরিচালনায় আরও একটি বিজ্ঞাপনে।

জানা গেছে, এটি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের তেলের বিজ্ঞাপন।

মিম বলেন, ‘সনক দার নির্দেশনায় এর আগেও বেশ কিছু কাজ করেছি। তবে এবারের বিজ্ঞাপনের গল্প-ভাবনা বেশ ভিন্ন। কাজটিও দারুণ হয়েছে। আর অমিতাভ ভাইয়ের কাজের প্রতি আমার সব সময়ই আস্থা আছে। তার কাজ নিয়ে বলার কিছু নেই। আশা করি, দুটো বিজ্ঞাপনই সবার ভালো লাগবে।’

এদিকে, ‘পরাণ’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। ছবিতে তিনি অভিনয় করছেন গ্রাম্য মেয়ের চরিত্রে, নাম অনন্যা। আর আগামী ৩ নভেম্বর থেকে তিনি অংশ নেবেন ‘ইত্তেফাক’ ছবির শুটিংয়ে। এর শুটিং হবে সিলেটে। ছবিতে মিমের বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদকে।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া