,

১০০ বলের টুর্নামেন্ট কোনো টাইগার দল পাননি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ ১১ বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও কেউই দল পাননি। তালিকায় নেই গেইল-মালিঙ্গার মতো বড় তারকারাও। তবে নেপাল-আফগানিস্তানের খেলোয়াড়রা দল পেয়েছেন।

তালিকায় থাকা ১১ জন হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভিত্তি মূল্য ছিল ১ লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা ১ কোটি ৭ লাখ টাকারও বেশি। পেসার মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা)। মুশফিক, লিটন, ইমরুলের ভিত্তি মূল্য ছিল ৪০ হাজার পাউন্ড (৪৩ লাখ টাকা)। তাসকিন, আবু হায়দার, মিঠুন, মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিনের কোনো ভিত্তি মূল্য ছিল না।

দলগুলো হলো ট্রেন্ট রকেটস, সাউদার্ন ব্রেভ, নর্দান সুপারচার্জার্স, ওয়েলস ফায়ার, ওভাল ইনভিন্সিবল, ম্যানচেস্টার ওরিজিনাল, লন্ডন স্পিরিট ও বার্মিংহাম ফোনিক্স। ২০২০ সালের জুলাইয়ে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর