,

মোদির কৃতিত্বে দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে আমির-শাহরুখ

news-image

অনলাইন ডেস্ক : বি-টাউনে তারকাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকে। বলিউডের দুই খান- আমির ও শাহরুখের সম্পর্কও এমনই আদায়-কাঁচকলায়। আর এই সমীকরণ আজকের নয়। বছরের পর বছর ধরে চলে আসছে। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে সব দ্বন্দ্ব ভুলে দু’জন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানালেন। আর এই ঐতিহাসিক ঘটনার পুরো কৃতিত্বটাই শাহরুখ দিলেন নরেন্দ্র মোদিকে।

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদি সম্প্রতি বলিউডের তারকাদের সঙ্গে দেখা করেন। গান্ধীবাদ যাতে বলিউডের ছবির মাধ্যমে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েই এদিন মোদী তারকাদের সঙ্গে দেখা করেন। এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ মোদির পাশে দাঁড়িয়ে মাইকে বলছেন, ধন্যবাদ স্যার (নরেন্দ্র মোদি) আমাদেরকে এখানে ডাকার জন্য। সাধারণত অভিনেতারা সঠিক সময়ে কোথাও আসেন না। আর একসঙ্গে সবাই এক জায়গায় হন না। আপনার জন্য সবাই এক জায়গায় হলেন। শাহরুখকে সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দিয়ে মোদি বললেন, তার জন্য নয়। মহাত্মা গান্ধীর জন্যই তারা এক জায়গায়। শাহরুখ শুধরে নিয়ে বললেন, আমি আর আমির আলিঙ্গনও করলাম। আমাদের মধ্যে ভালোবাসা বাড়ছে।

এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদিকে প্রশংসা করে শাহরুখ বলছেন, সিনেমা শুধু ব্যবসা-কেন্দ্রিক নয়। আর এটি একটি দারুণ উপায় এমন একটি কাজে সবাইকে এক জায়গায় আনার জন্য। আমিরও নরেন্দ্র মোদির এই উদ্যোগের প্রশংসা করেন। তবে এই অনুষ্ঠানে এসে যে আমির ও শাহরুখের মধ্যে দূরত্ব কিঞ্চিৎ কমেছে তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর