,

প্রবাসী স্বামীর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

news-image

নিউজ ডেস্ক : প্রবাসী স্বামীর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত গড়লেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামের হোসনা বেগম (৪০)।

নিজের জীবনের কথা না ভেবে স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছেন এই নারী।

জানা গেছে, দুবাই প্রবাসী নূরুল ইসলামের (৪৫) দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। বাঁচতে হলে তাকে যেভাবেই হোক একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু কে দেবে তাকে একটি কিডনি।

এই অবস্থায় চোখে-মুখে যখন অন্ধকার দেখছিলেন নূরুল। ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ান স্ত্রী।

গত ১৬ অক্টোবর স্ত্রীর দেয়া কিডনি দুবাইয়ের একটি হাসপাতালে নূরুলের দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে সবার প্রসংশায় ভাসছেন হোসনা।

বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ঘোলসা গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে দুবাই প্রবাসী নূরুল ইসলামের সঙ্গে প্রায় পঁচিশ বছর আগে একই গ্রামের রওয়াব আলীর মেয়ে হোসনা বেগমের বিয়ে হয়।

বিয়ের পর জীবিকার তাগিদে নূরুল পাড়ি জমান দুবাইয়ে। সেখানে তিনি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পারিবারিক জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।

গত কয়েক বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন নূরুল ইসলাম। সম্প্রতি পরীক্ষা-নীরিক্ষা মাধ্যমে তার দুটি কিডনি একেবারে নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে।

এই অবস্থায় বাঁচতে হলে তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। নূরুলের দুটি কিডনি নষ্ট হওয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী হোসনা বেগম তাকে কিডনি দেয়ার সিদ্ধান্ত নেন।

এরপর সম্প্রতি হোসনা যান দুবাইয়ে স্বামীর কাছে। সেখানে আবুধাবি শেখ খলিফা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দুজনের কিডনি মিলে যায়। গত ১৬ অক্টোবর ওই হাসপাতালে চিকিৎসকরা হোসনার দেওয়া কিডনি নূরুলের দেহে সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

দেশে থাকা দুবাই প্রবাসী নূরুল ইসলামের মামাতো ভাই সাইফুল ইসলাম জিবু গণমাধ্যমকে বলেন, বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর