,

দারুণ জয় পেল খুলনা

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচটা ড্র হওয়ারই সম্ভাবনা ছিল বেশি। কিন্তু সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিং আর ড্র থাকতে দিলো না। রাজশাহী বিভাগের বিপক্ষে ৭ উইকেটের অসাধারণ এক জয় এনে দিলো খুলনা বিভাগকে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় ইনিংসে অবশ্য খুলনার প্রয়োজন ছিল কেবল ১২৩ রান। কিন্তু সময় ছিল হাতে খুব কম। যে কারণে, অনেকেই ধরে নিয়েছিল ম্যাচটি ড্র হতে পারে। দলীয় ৪ রানের মাথায় এনামুল হক বিজয় আউট হয়ে যাওয়ার কারণে ড্রয়ের সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়।

কিন্তু ৫৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। ইমরুল কায়েস ২২ রানে আউট হন। মোহাম্মদ মিঠুন ২৭ রান করেন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ১৪ রানে।

মূলতঃ প্রথম ইনিংসেই খুলনা জয়ের আসল কাজটি করে ফেলে। রাজশাহীকে ২৬১ রানে বেধে ফেলে খুলনা করে ৩০৯ রান। ৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রাজশাহী বিভাগ। কিন্তু আল আমিন হোসেন আর আবদুর রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৭০ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।

ফলে দ্বিতীয় ইনিংসে ১২৩ রানের লক্ষ্য পায় খুলনা। সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন নুরুল হাসান সোহান। প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন অপরাজিত ৯৭ রানের ইনিংস এবং দুই ইনিংস মিলিয়ে উইকেটের পেছনে ধরেছেন বেশ কয়েকটি ক্যাচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর