,

ব্রাহ্মণবাড়িয়ার ব্যান্ড সঙ্গীত শিল্পী ইমতিয়াজ খান শ্যামলের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যান্ড সঙ্গীত শিল্পী, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সহ সভাপতি, ক্রান্তি ব্যান্ড এর প্রতিষ্ঠাতা শহরের মুন্সেফ পাড়া নিবাসী ইমতিয়াজ খান শ্যামল ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে—রাজেউন)।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ১ ভাই, ৬ বোন সহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ২১ অক্টোবর সোমবার বাদ জোহর টেংকের পাড় ময়দানে অনুষ্ঠিত হবে পরে শেরপুর গোরস্তানে দাফন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সহ সভাপতি ইমতিয়াজ খান শ্যামলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন সংসদের সকল শিল্পীদের পক্ষে সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল। গভীর শোক প্রকাশ করে অনুরূপ বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ হোসেন।

এদিকে শ্যামলের মৃত্যু সংবাদ পেয়ে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোকাহত শিল্পী স্বজনরা তাকে শেষ বারের মতো দেখতে মুন্সেফপাড়াস্থ বাস ভবনে ভীর জমায়। ইমতিয়াজ খান শ্যামল ব্রাহ্মণবাড়িয়ার ব্যান্ড সঙ্গীত তারকা হিসেবে জনপ্রিয় শিল্পী ছিলেন। এ জেলায় ব্যান্ড সঙগীতের জনপ্রিয়তা আনয়নে তিনি অনবদ্য ভ’মিকা রাখেন। তিনি একজন দক্ষ গীটারিষ্ট সহ ভোকাল ছিলেন ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর