,

বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে পুলিশ হেডকোয়ার্টার্স, এসবি, পিবিআই এবং জেলা পুলিশ থেকে একজন করে মোট চারজন কর্মকর্তা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাতে ডিআইজি শফিকুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা দাবি করে বলেন, ঘটনার নেপথ্যে যারাই জড়িত থাকুক না কেন সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সাংবাদিকদের মাধ্যমে ভোলাবাসীকে এ ঘটনায় শান্ত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, বিপ্লবের ফেসবুক আইডিতে এক পোস্টের প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মাহাফুজ, মিজান, শাহীন ও মাহবুব নামে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত অর্ধশত। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি ও কোস্টগার্ড।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা