,

যুবলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

news-image

নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আসন্ন সম্মেলন (কংগ্রেস) প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব।

রোববার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর অনুষ্ঠেয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব। তারাই এখন থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

ওবায়দুল কাদের আরও জানান, যুবলীগ করার বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ ৫৫ বছর বয়সীরা যুবলীগে থাকতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর