,

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-১৪ বিশেষ অভিযানেে  ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২৮ হাজার ৬শত টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মো. রুবেল হোসেন (৩৫), সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. আব্দুল্লাহ (২২) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মো. জুনাইদ(১৯)।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার মীরাহাটি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।পরে তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২৮ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।র‌্যাব জানায় উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার এক’শ টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর