,

রংপুর জেলা পরিষদ সিটি সেন্টার পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা পরিষদের অর্থায়নে দেশের দ্বিতীয় বৃহত্তম শপিংমল জেলা পরিষদ সিটি সেন্টারের নির্মানার্ধীন ভবন পরিদর্শন করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। আজ রবিবার দুপুরে তারা জেলা পরিষদ সিটি সেন্টার পরিদর্শন করেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম ও ঠিকাদার আশরাফ উদ দৌলা আরজু বিভাগীয় কমিশনার, ডিআইজি ও জেলা প্রশাসক, মেট্রোপলিটন কমিশনারসহ বিভাগীয় এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পরিষদের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিকসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রংপুর নগরীর প্রাণ কেন্দ্র জেলা পরিষদ সুপার মার্কেটের কোল ঘেষে নিজস্ব ৩ একরের বেশী জায়গা জুড়ে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক বিলাসবহুল শপিং মল। শপিং মল এর জন্য ১৮তলা বিশিষ্ট বিপণি বিতান ও বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় ১শ’ ৫৯ কোটি ৪০ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর