,

মহাসত্যটি মেনন স্বীকার করেছেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের করা মন্তব্যকে মহাসত্য বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নিশিরাতের সরকারের সঙ্গী রাশেদ খান মেনন যে কোনো কারণেই হোক, এবার নিজের মুখে মহাসত্যটি স্বীকার করেছেন।’

আজ রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

গতকাল শনিবার বরিশালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’

রাশেদ খান মেনন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর মন্ত্রী হয়েছিলেন। তাঁর দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক। তিনি একাদশ সংসদ নির্বাচনে সাংসদও নির্বাচিত হয়েছেন।

রাশেদ খান মেননের এই বক্তব্য প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘অবশেষে সত্য কথাটা অকপটে জনগণের সামনে স্বীকার করতে হলো মেনন সাহেবকে। বিবেকের তাড়নায় মেনন সাহেব যে সত্য কথাগুলি বলতে শুরু করেছেন, হয়তো কয়েকদিন পর ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদরাও বলবেন। আর এই কথাগুলি যতই তাদের নিকট থেকে বেরিয়ে আসবে ততই বন্ধক রাখা আত্মা মুক্ত হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন,‘কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না। সত্য কোনো না কোনোভাবে প্রকাশিত হয়ই।’

রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৮ সালের ২৯ ডিসেম্বর মধ্যরাতে জনগণের ভোট ডাকাতি করে রাতের গর্ভে সরকারের জন্ম দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্নীতি, এত বড় কলঙ্ক, জনগণের ভোট নিয়ে এত বড়ো জুয়া খেলা অতীতে আর কখনোই ঘটেনি। নির্বাচনের নামে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে জনগণের ভোট কেটে নেওয়া, ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট ডাকাতিকেও হার মানিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, গত এক দশকে দেশে দুর্নীতি-অনাচার-দুর্বৃত্তায়ন এখন এমন পর্যায়ে পৌঁছেছে চরিত্রহীন সুবিধাবাদী মানুষেরা আওয়ামী লীগকে মনে করছে টাকা বানানোর হাতিয়ার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর