,

রানের দেখা পেলেন সৌম্য সরকার

news-image

স্পোর্টস ডেস্ক : অফফর্মের কারণে বাদ পড়েছিলেন ঘরের মাঠে হওয়া ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে। এরপর ঘরোয়া ক্রিকেট বা ‘এ’ দলের হয়ে তেমন কোনো পারফরম্যান্স না করেই আবার ফিরেছেন ভারত সফরের টি-টোয়েন্টি দলে। ফলে স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সৌম্য সরকারের জায়গা নিয়ে।

বিশেষ করে চলতি জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে একমাত্র ইনিংসে ৩৬ ও দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ায়, সৌম্যকে নিয়ে চলমান সমালোচনা বেড়ে আরও কয়েকগুণ। অবশেষে অপরাজিত হাফসেঞ্চুরিতে দলকে জেতানোর মাধ্যমে এসব সমালোচনা খানিক কমানোর ব্যবস্থা করলেন সৌম্য নিজেই।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগকে হারানোর জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ১২৩ রানের। এ ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও ব্যর্থ হন দলের দুই টপঅর্ডার এনামুল হক বিজয় (৪) ও ইমরুল কায়েস (২২)।

তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন সৌম্য সরকার। মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ৬৬ রানের জুটি। মিঠুন ২৭ রান করে ফিরে গেলেও, নিজের সহজাত ব্যাটিংয়ে মাত্র ৫৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন সৌম্য। তার ব্যাট থেকে আসে ৩টি করে চার ও ছয়ের মার।

সৌম্যর অপরাজিত ৫০ ও মেহেদি হাসান মিরাজের ৮ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে খুলনা বিভাগ। ভারত সফরের প্রস্তুতি শুরু হয়ে গেলে তৃতীয় রাউন্ডে ম্যাচে হয়তো খেলা হবে না স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর