,

বিয়ে করলেন নাদাল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় ১৪ বছর প্রেম করার পর প্রেমিকা ম্যারি জিসকা পেরেলোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদাল। শনিবার মায়োর্কার লা ফোরতাজেলাতে একটি জাকজমকপূর্ণ তবে অভ্যন্তরীণ আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সারেন নাদাল।

অনুষ্ঠানটি এতোটাই গোপনীয়তার সঙ্গে করা হয়েছে যে আমন্ত্রিত ৩৫০ জন অতিথি ব্যতীত আর কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি। যার ফলে বিয়ের কোনো ছবিই এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি স্পেনের গণ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন স্পেনের প্রাক্তন রাজা হুয়ান কার্লোসও।

নাদালের বিয়ের কথা জানা গিয়েছিল চলতি বছরের শুরুতেই। অক্টোবরে বিয়ে করার ব্যাপারে মোটামুটি আনুষ্ঠানিক ঘোষণাই দিয়েছিলেন ১৯ বার গ্র্যান্ড স্লাম জয়ী এ তারকা। তবে তার সঙ্গীর ইচ্ছাতেই খুব বেশি আয়োজন না করেই বিয়ের অনুষ্ঠান শেষ করা হয়েছে।

কিছুদিন আগেই এক স্প্যানিশ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্‍‌কারে নাদাল জানিয়েছিলেন, গত বছর প্রেমিকা জিসকা পেরোলোর সঙ্গে রোমে ছুটি কাটাতে গিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নাদাল। এ প্রস্তাবে নিঃসঙ্কোচে রাজি হয়ে যান জিসকা। ফলে আর অপেক্ষা করতে চাননি স্প্যানিশ টেনিস তারকা। তখনই সিদ্ধান্ত নেন ২০১৯ সালেই তারা বিয়ে করবেন। এর আগে অবশ্য গোপনে আংটি দেওয়া-নেওয়া সেরে ফেলেন দুজনে।

এদিকে কবজির ইনজুরির কারণে টেনিস কোর্ট থেকে আপাতত দূরে রয়েছেন নাদাল। লেভার কাপে পাওয়া এ চোটের কারণে শেষ করতে পারেননি সেই টুর্নামেন্ট। তবে আগামী বছরের শাংহাই মাস্টার্স ওপেনের মধ্য দিয়ে কোর্টে ফেরার আশা করছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর