,

মাহমুদউল্লাহর ১২তম সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। এবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বগুড়ায় সিলেটের বিপক্ষে খেলতে নেমে এই সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। দৃষ্টিনন্দন চারের মারে ২১৪ বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার সেঞ্চুরিতে ভর করে ঢকা মেট্রোপোলিস ১৮৩ রানের লিড দিয়েছে।

ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও আবু হায়দার। দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেট হারিয়ে ২৫৬ রান। প্রথম ইনিংসে তাদের ২৪৪ রানের জবাবে সিলেট করে ৩১৯ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে এখন এগিয়ে আছে ঢাকা।

এর আগে প্রথম ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৬৩ রান ও ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার সেঞ্চুরি করে নিজেকে আরও ছাড়িয়ে গেলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর