সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের অধিকার আদায়ে ভ‚মিকা রাখবে জাতীয় সাংবাদিক ক্লাব

news-image

জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে “জাতীয় কাউন্সিল ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠান সফলের লক্ষ্যে ঢাকা টিকাটুলিস্থ চৌধুরী মলের ৫ম তলায় অস্থায়ী কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)’র সম্মানিত উপদেষ্টা, এশিয়ান এইজ পত্রিকার এসিস্ট্যান্ট এডিটর মাইন উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চ্যানেল টুয়েন্টিসিক্স’র চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাইফুল। সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা (দোজা) দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আকাশ, সিএন বাংলা টিভির চেয়ারম্যান আল মাহমুদ, জাতীয় সাংবাদিক ক্লাবের সদস্য মিতু মেহজাবিন, এনএটিভি২৪.কম এর সম্পাদক নূরজাহান আক্তার, বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের আহŸায়ক সাইফুল ইসলাম।

এছাড়া বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)’র সম্মানিত উপদেষ্টা, এশিয়ান এইজ পত্রিকার এসিস্ট্যান্ট এডিটর মাইন উদ্দিন আহমেদ বলেন সাংবাদিক সমাজ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। সাংবাদিকদের উপর বিভিন্ন সময়ে মামলা হামলা হচ্ছে। তাই সাংবাদিক সমাজকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে জাতীয় সাংবাদিক ক্লাব। সাংবাদিকদের অধিকার আদায়েও কাজ করছে জাতীয় সাংবাদিক ক্লাব। আমি আশা করছি জাতীয় সাংবাদিক ক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ে সফল হবে ইনশা আল্লাহ।

এ সময় জাতীয় সাংবাদিক ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম সাইফুল বলেন- মূলত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে কাজ করার জন্যই জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় সাংবাদিক ক্লাব অদূর ভবিষ্যতে এগিয়ে যাবে বহুদূর।

জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দি তিতাস বলেন- আমরা জাতীয় সাংবাদিক ক্লাব নিয়ে সারা দেশে কাজ করছি। ক্লাবের কর্মকান্ড অব্যাহত রাখতে এবং সাংবাদিক সমাজের অধিকার আদায়ে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী আল আমিন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে