,

‘সামাজিক ন্যায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক দেশ গড়ে তুলুন’

news-image

বিজয়নগরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে জেলা ওয়ার্কার্স পার্টির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। টি.এ. রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ এর সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি এড. মোঃ নাসির, জেলা কমিটির সদস্য শামসুল আলম, বিজয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন, ওয়ার্কার্স পার্টির নেতা ফিরোজ পাটোয়ারী, সরাইল উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় মাহমুদুল হাসান মানিক বলেন, সামাজিক ন্যায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে দেশের সম্পদ মুষ্ঠিমেয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়েছে। যার ফলে উন্নয়নের পাশাপাশি ব্যাপক বৈষম্যের সৃষ্টি হচ্ছে। গ্রাম এবং শহরের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা বলেন, স্বাধীন মত প্রকাশের জন্য পিটুনী দিয়ে হত্যা গনতন্ত্রের জন্য ভয়ংকর। বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লড়াইয়ে ওয়ার্কার্স পার্টির কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প শক্তি হিসেবে ওয়ার্কার্স পার্টিকে গড়ে তুলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার করতে হবে।

কাউন্সিলে কেন্দ্রীয় কংগ্রেসের দলিল নিয়ে কাউন্সিলররা বিস্তারিত আলোচনা করে কেন্দ্রীয় দলিলের পক্ষে মতামত ব্যক্ত করেন। তবে জেলা কমিটির সদস্য এডভোকেট নাসির ভিন্ন দলিলের পক্ষে মতামত দেন। সর্বশেষ পর্যায়ে সভাপতি পদে এডভোকেট কাজী মাসুদ আহমেদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ খান ও কমরেড নজরুল ইসলাম প্রার্থী হওয়ায় সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আবু সাঈদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এডভোকেট মোঃ নাসির ও দীপক চৌধুরী বাপ্পী ভোটদান থেকে বিরত থাকেন। ১৬ সদস্যের জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কমরেড নজরুল ইসলাম, এডভোকেট মোঃ নাসির, নাসির মিয়া, ফজিলাতুন নাহার, আহসান উল্লাহ জুয়েল, ধীজেন ঘোষ, শামসুল আলম, সঞ্জয় রায় পোদ্দার, অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, রহমত আলী। এছাড়া ৪ জন বিকল্প সদস্য নির্বাচিত করা হয়। তারা হলেন- ফিরোজ পাটোয়ারী, মনিরুজ্জামান খন্দকার, এমরান হোসেন ও আল আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর