,

আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে : নাসিম

news-image

নাটোর প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না। এরা সুসময়ে থাকলেও দুঃসময়ে তাদের পাওয়া যাবে না। তাই কাউন্সিলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী ছাড়া কমিটিতে কাউকে রাখা যাবে না।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, জামায়াত-বিএনপি থেকে যারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে। একই সঙ্গে বিভেদ ভুলে পরস্পরের বিরুদ্ধে বিষোদগার না করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের প্রয়োজন। আর এজন্য প্রয়োজন আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক কাঠামো। তাই আওয়ামী লীগের চলমান তৃণমূল পর্যায়ের সম্মেলনে সকল বিভেদ ভুলে ত্যাগী নেতৃত্ব নির্বাচন করতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশের মানুষ আর আন্দোলন চায় না। তাই রাজনীতির মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সরকারকে ধাক্কা দিতে গেলে জনগণই আপনাদের ধাক্কা দেবে। বরং নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সরকারের ভুল জনগণের সামনে তুলে ধরুন, জনগণকে উদ্বুদ্ধ করুন। সামনে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হন।

জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর