যুবলীগের সম্মেলনকে ঘিরে শীর্ষ পদে আলোচনায় আছেন যারা
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন (সপ্তম কংগ্রেস) করার নির্দেশ দিয়েছেন। আর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা রাজনীতির মাঠে সরব আছেন। সংগঠনের শীর্ষ দুই পদে করা আসছে এই নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। তবে সাধারণ নেতাকর্মীদের দাবি দলের ইমেজ নষ্ঠ করে এমন কাউকে দলের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক না আনা শ্রেয়। সম্মেলনকে সামনে রেখে সম্ভাব্য পদ প্রত্যাশীরা নিজেদের মতো করে লবিং করার জন্য ছুটছে দলের শীর্ষ পদে থাকা নেতাকর্মী বাসায় বাসায়। আর প্রতিদিনেই নিজের সর্মথনের নেতাকর্মীদের নিয়ে শক্তির জানান দেয়ার জন্য শোডান দিচ্ছে নেত্রীর কার্যলায়ের সামনে।
যারা চেয়ারম্যান পদে আলোচনায় আছেন : শেখ ফজলুর রহমান মারুফ: শেখ ফজলুর রহমান মারুফ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের আপন ছোট ভাই। শেখ ফজলে নূর তাপস: যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে এবং ধানমন্ডি থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
মুজিবুর রহমান চৌধুরী: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত যুবলীগের এক নং যুগ্ম সম্পাদক এবং এক-এগারোর সময় দুই বছর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শহীদ সেরনিয়াবাদ: যুবলীগ চেয়ারম্যান পদে আলোচনায় আছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাইদুর রহমান শহীদ যিনি শহীদ সেরনিয়াবাদ নামে পরিচিত। বিগত কমিটিতেও তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়াও তিনি যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। শহীদ সেরনিয়াবাদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এর খালাতো ভাই।
অ্যাডভোকেট বেলাল হোসেন: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন ২০১৬ সালে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতিতে পদার্পণ করা অ্যাডভোকেট বেলাল হাজার ১৯৮৬ সালে সুলতান-রহমান কমিটিতে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
ফারুক হোসেন: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন ইতিপূর্বে যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সদস্য এবং ফরিদপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।
শেখ ফজলে ফাহিম এবং শেখ ফজলে নাঈম: যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফজলে ফাহিম এফবিসিসিআই এর বর্তমান সভাপতি। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তরুণ নেতা শেখ ফজলে নাঈম। দুজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।
নূরে আলম চৌধুরী লিটন: জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন যুবলীগের কেন্দ্রীয় সদস্য। সম্পর্কে তিনি শেখ হাসিনার ভাগ্নে। মির্জা আজম: সাম্প্রতিক ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের অনেক শীর্ষ নেতা বিতর্কিত হয়ে যাওয়ায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কেন্দ্রীয কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি যুবলীগ চেয়ারম্যান পদে আলোচনায় এসেছেন।
মাহবুবুর রহমান হিরণ: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত যুবলীগের এক নং সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
এছাড়াও আলোচনায় আছেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে এবং শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ, আবুল হাসনাত আবদুল্লাহ এমপির ভাই খোকন সেরনিয়াবাদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মাশরাফি বিন মর্তুজা।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন যারা : মহিউদ্দিন আহমেদ মহি: যুবলীগের ১নং যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। তিনি ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত। ২০১২ সালের কাউন্সিলে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সাথে শুধুমাত্র তার নাম ঘোষণা করা হয়েছিলো। মহিউদ্দিন মহি সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি।
সুব্রত পাল: যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুব্রত পাল ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। ছাত্র রাজনীতিতে তিনি তিতুমীর কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আবুল বাশার: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ২০০১ সালে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আহ্বায়ক এবং ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
ফারুক হাসান তুহিন: ফারুক হাসান তুহিন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তুহিন ২০০৪ সালে সরাসরি ভোটে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং ২০১২ পর্যন্ত ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সুভাষ চন্দ্র হাওলাদার: যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
মাইনুল হোসেন খান নিখিল: ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল ইতিপূর্বে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আমাদের সময়.কম











