সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বিরের বাদ পড়া নিয়ে যা বললেন নান্নু

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত সফরকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টুয়েন্টি স্কোয়াডে সাব্বির রহমানের বাদ পড়ার কারণ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নান্নু বলেন, ক্রিকেটের ছোট সংস্করণে সাব্বির রহমান কার্যকর হলেও ফর্মহীনতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছে। আবারো জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে তার নিজেকে প্রমাণ করতে হবে।

তিন বছর আগে ভারতের মাটিতে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে শেষবার খেলেছিলেন পেসার আল আমিন হোসেন ও স্পিনার আরাফাত সানি। আবারো সেই ভারতেই জাতীয় দলে ফিরলেন এই দুই ক্রিকেটার। বাংলাদেশের হয়ে ২৫ টি-টুয়েন্টি ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন আল আমিন। আর ১০ ম্যাচে আরাফাতের শিকার ১২ উইকেট।

আল আমিন হোসেন ও আরাফাত সানির দলে ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন- ফিটনেস, অভিজ্ঞতা আর পারফরম্যান্সের ভিত্তিতেই ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি স্কোয়াডে আল আমিন হোসেন ও আরাফাত সানিকে নেয়া হয়েছে।

এদিকে, জাতীয় লীগের তৃতীয় রাউন্ড চলাকালীন সময়ে ভারত সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখানে ফিট ক্রিকেটারদের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। আর চমক হিসেবে থাকতে পারে সাইফ হাসানের নাম।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে