,

দেশে দুর্নীতিবিরোধী অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের যেখানে ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতি- সেখানেই অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, দেশে দুর্নীতিবিরোধী যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য অভিযান অব্যাহত রাখতে হবে। অবৈধ ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি সর্বোপরি যারা দুর্নীতি ও অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার। এক্ষেত্রে কে কোন দল বা কোন মতের আমরা তা দেখছি না। যেখানে অনিয়ম রয়েছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি এবং তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীও এক্ষেত্রে নির্দেশ দিয়েছেন।

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অনিয়ম থেকে দূরে থাকতে হবে। তোমাদের ওপরই রাষ্ট্রের ভবিষ্যৎ। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক ধ্বংস ছাড়া ভালো কিছু দিতে পারে না।

সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে এরইমধ্যে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ কেউ ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে শিগগিরই এ ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা