,

দুই নায়কের সঙ্গে তারিন

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তারিন। নান্দনিক অভিনয়ে নব্বই দশক থেকে এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। মাঝে মাঝেই দেখা মিলছে নাটক ও বিজ্ঞাপনে। এছাড়াও সম্প্রতি সেলন সুপার সিঙ্গার রিয়েলিটি শো’র বিচারক হিসেবেও কাজ শেষ করেছেন।

এবার এই নন্দিত অভিনেত্রী নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। শুধু তাই নয়, তার সঙ্গে সেখানে মডেল হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা ফেরদৌস ও রিয়াজ। গেল ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারের মনোরম লোকেশনে আফতাব বিন তমিজের নির্দেশনায় তারা তিনজন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের পণ্যের বিজ্ঞাপনের শুটিং করেছেন তারা।

প্রথমবারের মতো একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় এই তিনমুখ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এটা আসলে দায়বোধের জায়গা থেকে করা। খুব চমৎকার প্লট ছিলো বিজ্ঞাপনটির। তিনজনই বেশ মজা করে কাজ করেছি। তারিনের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়েছে। তবে ফেরদৌসকে নিয়ে তিনজন প্রথমবার ফ্রেম ভাগাভাগি করলাম। এটি প্রচারে এলে আশা করছি দর্শক বেশ উপভোগ করবেন।’

রিয়াজ বর্তমানে নিজের ব্যবসার পাশাপাশি ছোটপর্দায় অভিনয় করছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আবারও চলচ্চিত্রের অভিনয়ে ফিরবেন বলে। সেইসঙ্গে ভাল গল্প পেলে সিনেমা প্রযোজনা করারও ইচ্ছে রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর