,

সৌরভ গাঙ্গুলী খোঁজ খবর নিলেন তাসকিনের

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন দেশের দ্রুতগতির অন্যতম পেসার তাসকিন আহমেদ। তার বর্তমান পরিস্থিতি কি জানতে চেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ ।

বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোরে বল করে। হ্যাঁ হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো নাকি!’

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে চট্টগ্রামের হয়ে কয়েকটি ম্যাচে বোলিং করে আলোচনায় চলে আসেন তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান তাসকিন।

দেশের দ্রুত গতির এ পেসার জাতীয় দলে অভিষেকের পর আলোড়ন তৈরি করেন। কিন্তু একের পর এক ইনজুরির কারণে জাতীয় দলে থিতু হতে পারছেন না। জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ৫৬ ম্যাচে ৬৪ উইকেট শিকার করা তাসকিন বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সফরের দলে ফিরলেও চোটের কারণে বাদ পড়েন। যে কারণে ইংল্যান্ড বিশ্বকাপ দলে তাকে বিবেচনা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর