,

কুমিরার জঙ্গলে পড়ে থাকা লাশটি চিকিৎসক শাহ আলমের

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার ঘাটগড় এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া লাশটি চিকিৎসক মো. শাহ আলমের (৫৮)। তিনি ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাস্টারের পুত্র।

গতকাল শুক্রবার সকাল ৮টার সময় কুমিরা ঘাটঘর এলাকার বাইপাশ সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরে কুমিরার ইউপি চেয়ারম্যান তার পরিচয় নিশ্চিত করেন।

রোগী দেখে রাত ৯টার দিকে চেম্বার থেকে গাড়ি যোগে চট্টগ্রাম শহরে নিজ বাসায় যাচ্ছিলেন মো. শাহ আলম। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সীতাকুণ্ড থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, সিআইডি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

লাশের সনাক্তকারী কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী জানান, ডাঃ শাহ আলম ৩০ বছর সৌদি আররে মদিনা হাসপাতালে শিশু বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এলাকার মানুষ সেবা দেওয়া জন্য ছোট কুমিরা বাজারে ক্লিনিক খুলেছিলেন। রাতে চেম্বার থেকে চট্টগ্রাম শহরের বাসায় যাওয়ার পথে তাকে খুন করে রাস্তায় ফেলে য়ায়। তিনি খুবই ভালো মানুষ ছিলেন, একজন অভিজ্ঞ ডাক্তার হয়েও চট্টগ্রাম শহরে চেম্বার না করে নিজ এলাকায় মানুষ সেবা দিতে শহর থেকে প্রতিদিন গ্রামে চলে আসতেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা