,

এসেই সেঞ্চুরি পেলেন লিটন দাস

news-image

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন লিটন দাস। ফলে চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় রাউন্ডে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাশ। রংপুর বিভাগের হয়ে অষ্টম সেঞ্চুরি করা এই ডানহাতি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪তম তিন অঙ্কের দেখা পেলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগ সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে লিটেনর ব্যাটে ভালোই জবাব দিতে থাকে রংপুর।

দ্বিতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা লিটন তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৩৩ বলে ১৩টি চারের সাহায্যে তিনি এই লক্ষ্যে পৌঁছান।

এর আগে পূর্বাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন ১৬ ম্যাচে ৬ সেঞ্চুরি। কিন্তু টেস্ট ক্রিকেটের মতো বাংলাদেশ ‘এ’ দলের হয়েও তার ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে রংপুর। লিটন ১১১ ও নাঈম ইসলাম ৫১ রানে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর