,

আইএস জঙ্গিদের ইউরোপীয় দেশগুলো এখন ফেরত নিতে রাজি : ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : ইরাক ও সিরিয়ায় এক সময় তৎপর উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়া নাগরিকদের ইউরোপীয় দেশগুলো ফেরত নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি শুক্রবার এক টুইটার বার্তায় একথা জানান। ট্রাম্প বলেন, এই প্রথম কয়েকটি ইউরোপীয় দেশ তাদের যেসব নাগরিক এক সময় আইএসের হয়ে জঙ্গি তৎপরতা চালিয়েছিল তাদের ফেরত নিতে রাজি হয়েছে। খবর এপির।

ইউরোপীয় দেশগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি এসব দেশ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বহুবার ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের দেশের নাগরিক আইএস জঙ্গিদের ফেরত না নিলে ইরাক ও সিরিয়া থেকে আটক এসব জঙ্গিকে আমেরিকা মুক্ত করে দেবে।

২০১৪ সালে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর মদদে ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের উত্থান ঘটলে ইউরোপীয় দেশগুলো থেকে হাজার হাজার যুবক এ জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয়।

উগ্র এ সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের দেশ দু’টি থেকে উৎখাত হয়ে যাওয়ার পর এখন নিজ দেশের নাগরিক এসব জঙ্গিকে নিয়ে চরম বিপাকে পড়েছে ইউরোপীয় দেশগুলো।এসব দেশকে এখন ইরাক ও সিরিয়ার ব্যাপারে নিজেদের ভুল নীতির পরিণাম ভোগ করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা