,

তুরস্ক-সিরিয়া ইস্যু : ট্রাম্পের কৌশলের কড়া সমালোচনা

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল।

বিবিসির এক খবরে বলা হয়, ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে ম্যাককনেল মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ায় তুরস্কের অভিযানকে ‘কৌশলগত দুঃস্বপ্ন’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন।

মার্কিন সেনাদের ‘পলায়ন’ ওই অঞ্চলে রাশিয়া ও ইরানের প্রভাব বৃদ্ধিতে সুযোগ করে দেবে মন্তব্য করেন তিনি। তবে কেন্টাকির এই সিনেটর তার নিবন্ধের কোথাও ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক-সিরিয়ার সীমান্ত পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অসাধারণ কৌশল’ বলে অভিহিত করেছিলেন।

গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বৈঠকের পর আঙ্কারা পাঁচ দিনের জন্য সিরিয়া অভিযানে ‘বিরতি টানার’ ঘোষণা দেয়। তবে শুক্রবার সকালেও কুর্দি নিয়ন্ত্রিত শহরগুলোর কোথাও কোথাও বিচ্ছিন্ন যুদ্ধের খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর