,

এক সঙ্গে ৮ রাতের রানি!

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় প্রমথ সরকারের বাসার ছাদ বাগানে এক সঙ্গে ফুঠেছে আট রাতের রানি। বৃহস্পতিবার রাতে এই ফুল ফুটে। বিরল ক্যাকটাস জাতীয় এ ফুলটির আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে। বাংলাদেশে সহজেই দেখা মেলে না এই রাতের রানির।

প্রমথ সরকার জানান, তার বাসার ছাদে নিয়মিত নাইট কুইন ফুটে। বৃহস্পতিবার রাতে এক সঙ্গে ফুটে ৮টি ফুল। তবে এর আগে একদিনে সর্বোচ্ছ ১৭টি নাইট কুইন ফুটেছিল।

বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, অনেকেই শখ করে বাসায় টবে নাইট কুইন লাগান। আমার বাসাতেও রয়েছে অনেকগুলো গাছ। নাইট কুইনের বৈজ্ঞানিক নাম পেনিওসিরিয়াস গ্রেগগিই (peniocereus greggii)। এটি অনেকটা পদ্ম ফুলের মত দেখতে। রঙও সাদা। মৃদু সুগন্ধও আছে। এই ফুল মধ্যরাত পর্যন্ত ফোটে। মধ্যরাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে। আর সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান। তিনি আরো জানান, প্রচলিত ধারণা মতে এটাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়।

সুভাষ চন্দ্র দেব জানান, নাইট কুইনের জন্ম বীজ থেকে নয়, পাতা থেকে। ফুল গাছের এক টুকরো পাতা ছিড়ে মাটিতে ফেলে রাখলে কয়েক দিনের মধ্যে পাতার চারদিকে চারা গজিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর