,

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তির গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হারিস মিয়া (৩৫) নামের এক ব্যক্তির গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা শহরের মেড্ডা বনানী পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। হারিস পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতো ও পরিবার নিয়ে জেলা শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

হারিসের পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, হারিস মাদকাসক্ত ছিল। মাদক সেবন নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল। হারিস মাদকাসক্ত হওয়া অবস্থায় কয়েকবার নিজ বসতঘরে আত্মহত্যা করার চেষ্টা করে। তার মা ও স্ত্রী গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে যায়। শুক্রবার দুপুরে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। এসময় তারা হারিসকে এলাকায় খোঁজ করলে একটি বাউন্ডারি দেয়াল দেওয়া পরিত্যক্ত জায়গায় মেহেরগুনি গাছে ঝুলন্ত অবস্থায় হারিসের মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, পরিবারের সদস্যরা জানিয়েছে হারিস মাদকাসক্ত হয়ে কতেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। যে গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেখানে স্থানীয় কয়েকজন দেয়ালে তাকে বসে থাকতে বসে থাকতে দেখেছেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর